ঢাকাSunday , 14 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সবচেয়ে দূরবর্তী ছায়াপথের সন্ধান

Link Copied!

ছবিতে চতুর্ভুজের মধ্যে দেখানো হয়েছে ব্রহ্মাণ্ডের সবচেয়ে দূরবর্তী ছায়াপথটিকে। ছবি-সংগৃহীত

​আন্তর্জাতিক ডেস্ক : এযাবৎকালের সবচেয়ে দূরবর্তী ছায়াপথটি চিহ্নিত করেছেন নাসার বিজ্ঞানীরা। নতুন ছায়াপথটির নাম রাখা হয়েছে- এসপিডি০৬১৫-জেডি (SPD0615-JD)।
নাসার হাবল ও স্পিটজার টেলিস্কোপের সাহায্যে পাওয়া সবচে দূরবর্তী আদিম এই ছায়াপথটির ছবি ‘গ্র্যাভিটেশনাল লেন্সিং’ নামে একটি বিশেষ প্রযুক্তির মাধ্যমে সংগ্রহ করা হয়। এ প্রযুক্তির সাহায্যে ছায়াপথের মহাকর্ষীয় ক্ষেত্রের বিচ্ছুরিত আলোকে প্রসারিত করা হয়। যুক্তরাষ্ট্রের স্পেস টেলিস্কোপ সায়েন্স ইন্সটিটিউটের গবেষক ব্রেট স্যামন জানান, গ্র্যাভিটেশনাল লেন্সিং প্রযুক্তির সাহায্যে পাওয়া ছবিটি বিশ্লেষণ করে ছায়াপথটির যথার্থ আকৃতি ও গঠন জানা সম্ভব হয়। এত বেশি দূরত্বে আর কোনো ছায়াপথের সন্ধান এর আগে মানুষ কখনো পায়নি।
গত কয়েক বছরে বেশ কিছু নতুন ছায়াপথ আবিষ্কারের তথ্য জানায় মহাকাশ গবেষণা সংস্থাগুলো। জানা যায়, দূরবর্তী ছায়াপথ খোঁজার জন্য জ্যোতির্বিদরা ‘জুম লেন্স ইফেক্ট’ ব্যবহার করেন। এ পদ্ধতি ছাড়া সর্বাধুনিক এবং সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপের সাহায্যেও অসীম দূরবর্তী এসব ছায়াপথের সন্ধান পাওয়া সম্ভব হতো না।
হাবল ও স্পিটজার টেলিস্কোপের সাহায্যে পাওয়া ছবির তথ্য বিশ্লেষণ করে গবেষকরা জানাচ্ছেন, ছায়াপথটি সৃষ্টি হয়েছিল প্রায় ১৩ দশমিক ৩ বিলিয়ন বছর আগে। এর ভর প্রায় ৩০০ কোটি সূর্যের সমান। আর এ ছায়াপথের এক প্রান্ত থেকে অপর প্রান্ত ২৫০০ আলোকবর্ষ দূরে।