ঢাকাThursday , 11 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্যারিসে ৪৫ লাখ পাউন্ডের স্বর্ণালংকার লুট

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসে বিখ্যাত রিটজ হোটেলের ভেতর একটি স্বর্ণালঙ্কারের দোকান থেকে প্রায় ৪৫ লাখ পাউন্ড মূল্যের পণ্য লুটের ঘটনা ঘটেছে। কুড়াল হাতে মুখোশধারী পাঁচ ডাকাত বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় এ লুটতরাজ চালায় বলে জানিছে দ্য গার্ডিয়ান।
ডাকাতি শেষে হেঁটে পালিয়ে যাওয়ার সময় টহল পুলিশ তিন ডাকাতকে আটক করেছে। বাকী দুজন হোটেলের পেছনের দরজা দিয়ে স্কুটারে করে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তবে লুটের মাল উদ্ধার করা গেছে কিনা তা জানা যায়নি।
গোয়েন্দারা জানিয়েছেন, প্যারিসের ফার্স্ট ডিস্ট্রিক্টের প্লেস ভেন্দুর কাছে অবস্থিত রিটজ হোটেলে ডাকাতরা সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে প্রবেশ করে। তারা কুড়াল দিয়ে ডিসপ্লে জানালা ভেঙ্গে ফেলে স্বর্ণালংকার লুট করে এবং ব্যাগে ভরে হোটেল থেকে বের হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হোটেলের হেমিংওয়ে বারের কর্মচারীরা এসময় অতিথিদের মেঝেতে শুয়ে পড়তে বলেন। আতঙ্কিত অতিথিদের কেউ কেউ হোটেলের রান্নাঘরে যেয়ে আশ্রয় নেন। ডাকাতরা কমপক্ষে ১০ রাউন্ড গুলি ছুঁড়েছে এবং হোটেলের এক কর্মচারী আহত হয়েছে।
পুলিশ অবশ্য জানিয়েছে, কেউ আহত হয়নি। লুট করা স্বর্ণালংকারের দাম কতো তা সঠিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে এর দাম কয়েক মিলিয়ন ইউরো হবে বলে ধারণা করা হচ্ছে।