ঢাকাThursday , 11 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মক্কায় অগ্নিকাণ্ডে পাঁচ বিদেশি শ্রমিকের মৃত্যু

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অগ্নিকাণ্ডে পাঁচ বিদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এ তথ্য জানিয়েছে।
নগরীর বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মহাপরিচালকের মুখপাত্র মেজর নায়েফ আল শরিফ জানিয়েছেন, শারা মুজাহিদিন এলাকার একটি বাড়ির আঙ্গিনায় বর্জ্য, কাঠ ও আসবাবপত্র পোড়ানোর সময় প্রতিবেশীর বাড়িতে আগুন ধরে যায়। এতে পাঁচজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। উদ্ধারকারীরা দগ্ধ বাড়িটির ভেতরে প্রবেশ করে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কমিটি করা হয়েছে।
নাইজেরিয়ার সংবাদমাধ্যম ভ্যানগার্ড জানিয়েছে, যে বাড়িটি অগ্নিকাণ্ড ঘটেছে সেখানে আফ্রিকার একটি পরিবার বাস করতো। নিহতরা সবাই অভিবাসী শ্রমিক। তবে তারা কোন দেশের তা জানা যায়নি।