ঢাকাWednesday , 10 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমাদের কারণেই বাংলাদেশ আলাদা হয়েছে

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, ১৯৭১ সালে তাদের কারণেই বাংলাদেশ আলাদা হয়েছিল। তিনি বলেন, ‘পাকিস্তান সৃষ্টির ক্ষেত্রে বাঙালিদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু আমরা তাদের সঙ্গে যথাযথ আচরণ করিনি এবং আমাদের থেকে বিচ্ছিন্ন করে দিই তাদের।’
মঙ্গলবার দেশটির রাজধানী ইসলামাবাদের পাঞ্জাব হাউজে আইনজীবীদের সমাবেশে তিনি একথা বলেন। সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পরও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর না করার পাকিস্তানি নীতির সমালোচনা করে এ কথা বলেছেন নওয়াজ।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে তিনবার উৎখাত হওয়া নওয়াজ এর আগেও পশ্চিম ও পূর্ব পাকিস্তান নিয়ে কথা বলেছেন। গত বছর পানামা পেপার্স কেলেঙ্কারিতে নাম ওঠার পর সুপ্রিম কোর্টের রায়ে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষিত হওয়ার পর তিনি ওই বিষয়টি সামনে এনেছিলেন।
সুপ্রিম কোর্টের রায়ে অযোগ্য ঘোষণার প্রসঙ্গ টেনে মঙ্গলবার নওয়াজ বলেন, ‘কিন্তু আমি এইসব ক্ষত ভুলে যেতে চাই। যেখানে আবেগকে নিয়ন্ত্রণ করতে পারি না সেখানে আমি এসব ক্ষতকে নিয়ে যেতে চাই না।’
তিনি বলেন, ‘আমার সঙ্গে ও দেশের ইতিহাসে নির্বাচিত প্রধানমন্ত্রীদের সঙ্গে যা ঘটেছে তা সঠিক ছিল না। দেশ সেবার জন্য জাতির কাছ থেকে এ কোন ধরনের প্রতিদান?’ গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাতের এই ধারার অবসান দাবি করেন নওয়াজ। তিনি বলেন, পর্দার অন্তরাল থেকে যাঁরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে কলুষিত করেছেন, তাঁদের উচিত পাপের জন্য অনুশোচনা করা এবং জাতির কাছে ক্ষমা চাওয়া।
এক পর্যায়ে নওয়াজ পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের স্বাধীনতা লাভের বিষয়টি তুলে ধরে বলেন, ‘পাকিস্তান সৃষ্টিতে বাঙালিদের ভূমিকা ছিল। কিন্তু আমরা তাদের সঙ্গে ভালো আচরণ করিনি এবং আমাদের কাছ থেকে তাদেরকে বিচ্ছিন্ন করেছি।’
তৎকালীন বিচারপতি হামুদুর রহমান কমিশনের প্রতিবেদন প্রসঙ্গ টেনে নওয়াজ বলেন, ‘বিস্তারিত পর্যালোচনার পর বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি নিয়ে বিচারপতি হামুদুর রহমান কমিশন একটি সত্য ও সুস্পষ্ট প্রতিবেদন তৈরি করেছিলেন। কিন্তু আমরা তা পড়েই দেখিনি।’
তিনি বলেন,‘আমরা যদি সে অনুসারে কাজ করতাম তাহলে আজকের পাকিস্তান অন্যরকম হতো এবং যে ধরনের খেলা চলছে তা আর হতো না।’
প্রসঙ্গত, পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) নেতা নওয়াজ শরিফ তিনবার পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে কোনোবারই মেয়াদ পূরণ করতে পারেননি। এর আগে ১৯৯০ ও ১৯৯৭ সালে দুই বার পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেও ক্ষমতাচ্যুত হওয়ায় কোনোবারই মেয়াদ পূর্ণ করতে পারেননি। দ্বিতীয়বার সেনাবাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হয়ে তিনি দেশান্তরিত হয়েছিলেন। এরপর ২০১৩ সালের নির্বাচনে ফের ক্ষমতায় আসেন তিনি। কিন্তু গত বছর আদালতের রায়ে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণার পর ২৮ জুলাই পদত্যাগে বাধ্য হন নওয়াজ শরীফ।