ঢাকাMonday , 8 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে আটজনের মৃত্যু

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : অবৈধভাবে ইউরোপ যাওয়ার চেষ্টাকালে ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে নৌকা ডুবে কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে। ইতালির কোস্টগার্ডের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান রোববার এ তথ্য জানিয়েছে।
উদ্ধার তৎপরতায় সম্বয়কের ভূমিকা পালনকারী কোস্টগার্ড জানিয়েছে, শনিবার সকালে ইউরোপে মানবপাচারবিরোধী অভিযান পরিচালনাকারী একটি হেলিকপ্টার টহলের সময় ডুবন্তপ্রায় প্লাস্টিকের ডিঙ্গি নৌকাটি দেখতে পায়। ইতালির নৌবাহিনী উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে।
কোস্টগার্ডের কর্মকর্তা কমোডর সের্গেইও লিয়ার্দো জানিয়েছেন, ডিঙ্গিটি ফুটো হয়ে যাওয়ার পর এটি ডুবতে শুরু করে। বিকেলে উদ্ধাকারীরা পৌঁছানো পর্যন্ত ২০ জন অভিবাসন প্রত্যাশীকে ডিঙ্গিটিতে ভেসে থাকতে সক্ষম হয়েছিল। অন্যরা ততক্ষণে পানিতে ভাসছিল।
নিহত আটজনের সবাই নারী। লিবিয়ার নৌবাহিনী জানিয়েছে, কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। তবে এ সংখ্যা এখনো নিশ্চিত নয়। নৌকাটিতে প্রায় ১৫০ জন অভিবাসন প্রত্যাশী ছিল বলে জানিয়েছেন বেঁচে যাওয়া লোকজন।
লিবিয়ার নৌবাহিনী ও কোস্টগার্ডের মুখপাত্র ব্রিগেডিয়র জেনারেল আইয়ুব কাসিম জানিয়েছেন, নৌকাটি রাজধানী ত্রিপোলির পূর্বে গারবুলি এলাকা থেকে রওনা দিয়েছিল। পাচারকারীরা এতে শতাধিক ব্যক্তিকে উঠতে বাধ্য করেছিল।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, গত বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ১ লাখ ১৯ হাজার অভিবাসন প্রত্যাশী ইতালিতে পৌঁছাতে সক্ষম হয়। একই সময় সাগর পাড়ি দিতে যেয়ে মারা গেছে ৩ হাজার ১০০ জন।