ঢাকাSunday , 7 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উত্তরা প্রকল্পে ২৬২১ জন পেলেন ফ্ল্যাট আইডি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের চতুর্থ কিস্তি পরিশোধ করা গ্রাহকদের মধ্য থেকে ডিজিটাল পদ্ধতিতে লটারি অনুষ্ঠিত হয়েছে। লটারিতে তাদের ফ্ল্যাট আইডি দেওয়া হয়। এতে এই প্রকল্পের ‘এ’ ব্লকে ২ হাজার ৬২১ জন গ্রাহক তাদের ফ্ল্যাট আইডি বুঝে পেয়েছেন।
রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘এ’ ব্লকের ফ্ল্যাট আইডি প্রদান উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে গৃহায়ণ মন্ত্রী বলেন, ফসলি জমিতে আর কেউ যাতে বাড়ি না করতে পারে সেজন্য আইন করা হবে। গ্রামেও এখন থেকে ৪/৫ তলা ভবন নির্মাণ করতে হবে। তিনি বলেন, আগামীতে রাজউকের সকল প্রকল্পে অ্যাপার্টমেন্ট করা হবে। ঝিলমিল প্রকল্পে ১৪ হাজার ৪০০ ফ্ল্যাট নির্মাণ শুরু হবে। পূর্বাচলে ৮০ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে।
মোশাররফ হোসেন আরো বলেন, ঢাকায় অনেক বস্তিবাসী আছে তাদের জন্য ৫৪৯টি ভাড়া ভিত্তিক ফ্ল্যাট নির্মিত হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজউক চেয়ারম্যান মো. আব্দুর রহমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন একেএম ফজলুল হক এমপি, নূর ই হাসনা লিলি এমপি, গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার প্রমুখ।