
বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত একটি দোকান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জম্মু ও কাশ্মীরের সোপোরে শহরে ৪টি ইম্প্রভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে ৪ পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোপোরের প্রধান বাজারে একটি পুলিশ ইউনিটকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। বড় ধরনের ওই বিস্ফোরণের ঘটনায় বাজারটির তিনটি দোকান ধ্বংস হয়েছে। পুলিশ এলাকাটি ঘিরে রেখে অনুসন্ধান অভিযান চালাচ্ছে।
কোনো সন্ত্রাসী গ্রুপ এ হামলার দায় স্বীকার করেনি। ১৯৯৩ সালের গণহত্যার প্রতিবাদে বিচ্ছিন্নতাবাদীদের ডাকা হরতালের কারণে এলাকাটি বেশ পরিত্যক্ত হয়ে রয়েছে। বাজারের দোকানগুলোও বন্ধ ছিল। এর মধ্যেই এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে ৫৭ জন নিহত হয়েছে।
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি হামলার বিষয়ে টুইট করেছেন।

