ঢাকাSaturday , 6 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৬ মাসে পোশাকে রপ্তানি আয় বেড়েছে ৭.৭৫%

Link Copied!

অর্থনীতি ডেস্ক : চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম ছয় মাস অর্থাৎ জুলাই-ডিসেম্বর মেয়াদে তৈরি পোশাক খাতের পণ্য রপ্তানিতে আয় হয়েছে ১ হাজার ৪৭৭ কোটি ২৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার; যা এ সময়ের রপ্তানি লক্ষ্যমাত্রার চেয়ে ২ দশমিক ৭৬ শতাংশ বেশি। একই সঙ্গে গত অর্থবছরের একই সময়ের চেয়ে এবার এ খাতের পণ্য রপ্তানি আয় ৭ দশমিক ৭৫ শতাংশ বেড়েছে।

চলতি জানুয়ারি মাসে প্রকাশিত বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রতিবেদন বিশ্লেষণ করে এসব তথ্য জানা যায়।

ইপিবির প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম ৬ মাসে নিটওয়্যার পণ্য রপ্তানিতে আয় হয়েছে ৭৫৯ কোটি ৫২ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। একই সময়ে ওভেন গার্মেন্টস পণ্য রপ্তানিতে আয় হয়েছে ৭১৭ কোটি ৭৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

এতে আরও জানানো হয়েছে, ২০১৬-১৭ অর্থবছরে নিটওয়্যার পণ্য রপ্তানিতে আয় হয়েছিল ১ হাজার ৩৭৫ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। এর মধ্যে ওই বছরের ছয় মাসে আয় হয়েছিল ৬৮১ কোটি ৩৫ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। ২০১৭-১৮ অর্থবছরে আলোচ্য খাতে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫১০ কোটি মার্কিন ডলার।

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে নিটওয়্যার পণ্যে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৭১৯ কোটি ৭৬ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। আলোচ্য সময়ের মধ্যে এই খাতে বৈদেশিক মুদ্রা আয় হয়েছে ৭৫৯ কোটি ৫২ লাখ ৭০ হাজার মার্কিন ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ৫ দশমিক ৫২ শতাংশ বেশি। একই সঙ্গে গত অর্থবছরের একই সময়ের তুলনায় আলোচ্য খাতের রপ্তানি আয় ১১ দশমিক ৪৭ শতাংশ বেড়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ২০১৬-১৭ অর্থবছরে ওভেন গার্মেন্টস পণ্য রপ্তানিতে আয় হয়েছিল ১ হাজার ৪৩৯ কোটি ২৬ লাখ মার্কিন ডলার। এর মধ্যে ওই অর্থবছরের প্রথম ছয় মাসে আয় হয়েছিল ৬৮৯ কোটি ৬১ লাখ ২০ হাজার মার্কিন ডলার। ২০১৭-১৮ অর্থবছরে আলোচ্য খাতে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০৬ কোটি মার্কিন ডলার।

চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর মেয়াদে ওভেন গার্মেন্টস পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৭১৭ কোটি ৮৬ লাখ মার্কিন ডলার। এই সময়ের মধ্যে এই খাতে বৈদেশিক মুদ্রা আয় হয়েছে ৭১৭ কোটি ৭৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে দশমিক ০২ শতাংশ কম। তবে গত অর্থবছরের একই সময়ের চেয়ে আলোচ্য খাতের রপ্তানি আয় ৪ দশমিক ০৮ শতাংশ বেড়েছে।