ঢাকাFriday , 5 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পের কোনো বিশ্বাসযোগ্যতা নেই

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচরণ শিশুর মতো। প্রেসিডেন্ট হিসেবে তার পূর্বসূরীদের মধ্যে সবচেয়ে কম বিশ্বাসযোগ্য ব্যক্তি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিক মাইকেল ওলফের লেখা সদ্য প্রকাশিত ও আলোচিত বইতে এ দাবি করা হয়েছে।
ট্রাম্প অবশ্য ইতিমধ্যে ওলফের লেখা বইটিকে ‘মিথ্যায় পরিপূর্ণ’ বলে পাল্টা দাবি করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের ভেতরের-বাইরের প্রায় ২০০ ব্যক্তির সাক্ষাৎকারের ভিত্তিতে ‘ফায়ার অ্যান্ড ফিউরি : ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউস’ বইটি লিখেছেন স্বনামধন্য সাংবাদিক মাইকেল ওলফ। হোয়াইট হাউজের পরিবেশ দেখতে এবং ট্রাম্পের ঘনিষ্ঠজনদের সাক্ষাৎকার নিতে কয়েক মাস সেখানে ছিলেনও ওলফ।
বাজারে আসার আগেই বইটির প্রকাশক এর সারসংক্ষেপ প্রভাবশালী ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের কাছে পাঠিয়ে দেন। এর ওপর ভিত্তি করে গার্ডিয়ান সংবাদ প্রকাশ করলে বইটির প্রকাশ বন্ধে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আইনি প্রচেষ্টা নেওয়া হয়। হলিউডের অভিনেতা-অভিনেত্রীদের আইনজীবী হিসেবে বিখ্যাত আইনজীবী চার্লস জে হারডারকে বইটির প্রকাশ ঠেকানোর কাজে ব্যবহার করতে চেয়েছিলেন ট্রাম্প। হারডার বইটির লেখক ও প্রকাশককে বৃহস্পতিবার আইনি নোটিশ পাঠিয়ে জরুরি ভিত্তিতে এর প্রকাশ ও প্রচারণা বন্ধ করতে বলেন। তবে প্রকাশনা বন্ধ করার বদলে মোড়ক উন্মোচনের তারিখ এগিয়ে নিয়ে আসেন বইয়ের প্রকাশক। ইতিমধ্যে বইটি বাজারেও চলে এসেছে।
ওলফ তার বইতে লিখেছেন, ট্রাম্প যে অবস্থানে রয়েছেন এ পর্যন্ত বিশ্বের যে কেউ সে লক্ষ্যবস্তুতে পদচারণা করেছে তাদের সবার চেয়ে কম বিশ্বাসযোগ্যতা রয়েছে তার
শুক্রবার মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ওলফ বলেছেন, ট্রাম্পের সব কর্মকর্তাই বলেছে ‘সে হচ্ছে শিশুর মতো।’
তিনি বলেন, এর মাধ্যমে তারা বোঝাতে চাইছেন, তার (ট্রাম্পের) তাৎক্ষনিক পরিতৃপ্তির প্রয়োজন। এটাই তার সম্পর্কে সব…এই লোকটি পড়ে না, শোনে না। সে হচ্ছে পিনবলের মতো, কেবল পাশে ছুঁড়ে দেওয়া হয়।’