ঢাকাThursday , 4 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতে মুসলিম তরুণের সঙ্গে কথা বলায় নারীদের মারধর

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে দুজন মেয়ে শিক্ষার্থী একদল লোকের হামলার শিকার হয়েছে, কারণ তারা দুজন মুসলিম তরুণের সঙ্গে দেখা করেছিল বলে পুলিশ জানিয়েছে। খবর বিবিসির।
দেশটির দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যের ম্যাঙ্গালোরের একটি থিম পার্কে এই ঘটনাটি ঘটে। পুলিশ বলছে, তারা তিনজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যারা একটি ডানপন্থী গ্রুপের সঙ্গে সম্পৃক্ত।
ওই ঘটনাটির ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ক্ষোভ প্রকাশের পাশাপাশি অনেকে একে ‘মরাল পুলিশিং’ বলেও বর্ণনা করছেন। ভারতের গণমাধ্যম বলছে, ওই ছাত্রছাত্রীরা একই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
পুলিশ বলছে, পার্কের ভেতরে প্রথমে কয়েকজন ব্যক্তি ওই শিক্ষার্থীদের টার্গেট করে। পরে তারা ডানপন্থী ওই গ্রুপের লোকজনকে ডেকে আনে। তারা এসেই ওই মেয়েদের ধরে মারধর শুরু করে।
ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীদের তারা দফায় দফায় মারছে, ধমকাচ্ছে, আর বার বার তাদের বাবা-মাকে আসার জন্য ফোন করতে বলছে। এমনকি যখন তাদের পুলিশ পার্ক থেকে বের করে নিয়ে যাচ্ছে, তখনো তাদের চিৎকার করে গালাগালি করছিল ওই ব্যক্তিরা।
পুলিশ বলছে, এ ঘটনায় আরো কয়েকজন গ্রেপ্তারের জন্য তারা খুঁজছে। ম্যাঙ্গালোরে এ ধরনের ঘটনা এর আগেও ঘটেছে। যার মধ্যে রয়েছে বারে এবং বাড়ির পার্টিতে মেয়েদের ওপর হামলা আর হিন্দু সহকর্মীদের দ্বারা মুসলিম যুবককে মারধর করার মতো ঘটনা।