ঢাকাThursday , 4 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দলিত বিক্ষোভে উত্তাল মুম্বাই

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সমাজে অপেক্ষাকৃত অনগ্রসর দলিত সম্প্রদায় বিভিন্ন দাবিতে বুধবার মুম্বাইসহ মহারাষ্ট্র রাজ্যজুড়ে এবং আরো কিছু অঞ্চলে বিক্ষোভ করছে। মহারাষ্ট্রে এদিন ধর্মঘট ডেকে তা সফল করতে রাস্তায় নেমে এসেছে দলিত সম্প্রদায়ের হাজার হাজার মানুষ। পুনে ও থানেতেও বিক্ষোভ চলছে।
দলিতরা বিক্ষোভ দেখাতে শুরু করে সোমবার থেকে। ওই দিন ভিম কোরগাঁওয়ে দলিতদের কর্মসূচিতে হামলায় এক জনের মৃত্যু হওয়ায় প্রতিবাদ শুরু করে তারা। মঙ্গলবার বিক্ষোভে উত্তাল ছিল পুনে। আজ মুম্বাইয়ের রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। গোটা মুম্বাইয়ে বিক্ষোভের ঢেউ লেগেছে। অধিকাংশ রাস্তা বন্ধ করে দিয়ে অবস্থান নিয়েছে বিক্ষোভকারীরা।
বাস ও ট্রেন চলাচল বন্ধ করার চেষ্টা করছে তারা। বেশ কিছু এলাকায় বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১৩৩টি বাস। বিক্ষোভকারীদের বাধার মুখে বেশির ভাগ ট্রেন সার্ভিস স্থগিত করা হয়েছে।
ভারতের প্রখ্যাত রাজনীতিক ও দলিত নেতা ভীমরাও রামজি আম্বেদকারের নাতি প্রকাশ আম্বেদকার বুধবার মুম্বাইয়ে ধর্মঘট পালনের আহ্বান জানান। তার আহ্বানে সাড়া দিয়ে দলিত সম্প্রদায়ের মানুষ ভোর থেকে রাস্তায় অবস্থান নেয়। বিক্ষোভ দমনে মঙ্গলবার মহারাষ্ট্রের বিভিন্ন স্থান থেকে শতাধিক লোককে গ্রেপ্তার করা হয়।