ঢাকাTuesday , 2 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগ জনগণের সেবক : প্রধানমন্ত্রী

Link Copied!

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ জনগণের সেবক। জনগণের সেবক হয়ে কাজ করাই আওয়ামী লীগের লক্ষ্য।মঙ্গলবার সকালে রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণ, ভবঘুরেদের পুনর্বাসনসহ দরিদ্র পিতা-মাতার ভরণ-পোষণেও তার সরকার যুগোপযোগী আইন করেছে।মঙ্গলবার জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রসঙ্গত, দারিদ্র্য বিমোচন ও সামাজিক ক্ষমতায়নে সমাজসেবা অধিদপ্তর সুদমুক্ত ক্ষুদ্রঋণ, সামাজিক সুরক্ষা ভাতা ও উপবৃত্তি, প্রতিবন্ধী ব্যক্তির আবাসন ও ভরণপোষণসহ শিক্ষা, প্রশিক্ষণ ও পুনর্বাসন, শিশু সুরক্ষা এবং প্রান্তিক জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নে ৫০টি কর্মসূচি বাস্তবায়ন করছে।