ঢাকাFriday , 29 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নানা আয়োজনে লোকজ মেলা উদযাপিত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জয়নুল উৎসব ও বার্ষিক লোকজ মেলা। আয়োজনের মধ্যে ছিল পটের গান, ‘পালা-পার্বণ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী, সংগীতানুষ্ঠান, নৃত্য ও তথ্যচিত্র প্রদর্শনী। শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৩তম জন্মজয়ন্তি উপলক্ষে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এ উৎসবের আয়োজন করা হয়।
সকালে শিল্পাচার্যের সমাধিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট বরেণ্য শিল্পীদের জয়নুল সম্মাননা প্রদান করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন বিমস্টেক এর সেক্রেটারি জেনারেল এম সহিদুল ইসলাম ও প্রকৌশলী ময়নুল আবেদিন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, ‘বাঙ্গালি জাতির স্বকীয়তা, শিল্প ও সংস্কৃতিবোধ জাগিয়ে তুলতে তিনি অনন্য অবদান রেখে গেছেন।’
উপাচার্য নিজের দেশ, ভাষা ও সংস্কৃতিকে ভালবাসার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘শিল্পাচার্যের আদর্শকে ধারণ করে শিক্ষার্থীদের নিজেদের অসাম্প্রদায়িক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।’