ঢাকাFriday , 29 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চীনের ওপর নাখোশ ট্রাম্প

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়ায় চীন তেল রপ্তানি অব্যাহত রাখায় বেজায় নাখোশ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক টুইটার বার্তায় চীনকে ‘হাতেনাতে ধরা’ হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।
সম্প্রতি দক্ষিণ কোরিয়ার দৈনিক চসান ইলবো এক প্রতিবেদনে জানিয়েছে, গোপনে চীনের তেলবাহী ট্যাংকারগুলো সাগরে উত্তর কোরিয়ার ট্যাংকারে তেল দিচ্ছে।দক্ষিণ কোরিয়ার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এতে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা স্যাটেলাইটে গত অক্টোবর থেকে এ পর্যন্ত অবৈধভাবে জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের বিষয়টি প্রায় ৩০ বার ধরা পড়েছে। এরই পরিপ্রেক্ষিতে ট্রাম্প এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
ট্রাম্প লিখেছেন, ‘হাতেনাতে ধরা- অত্যন্ত হতাশার যে চীন উত্তর কোরিয়ায় তেল পাঠানোর সুযোগ অব্যাহত রেখেছে। এভাবে চলতে থাকলে উত্তর কোরিয়ার সমস্যার বন্ধুত্বপূর্ণ সমাধান কখনোই হবে না।
গত সপ্তাহে বেইজিংয়ের সমর্থন পেয়ে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করলে এটি পাশ হয়। ওই প্রস্তাবে উত্তর কোরিয়ায় তেল রপ্তানি ৯০ শতাংশ কমানোর কথা বলা হয়েছিল।
উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের যে নিষেধাজ্ঞা বহাল রয়েছে তা ভঙ্গ করা হচ্ছে না বলে এর আগে দাবি করেছিল চীন।