ঢাকাFriday , 29 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফুটবলার হলেন লাইবেরিয়ার প্রেসিডেন্ট

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : প্রাক্তন ফুটবলার উইয়াহ পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা শেষে এ তথ্য জানা গেছে।
বিবিসি জানিয়েছে, নির্বাচনে উইয়াহ ৬০ শতাংশের বেশি ভোট পেয়েছেন। বিজয়ের সংবাদ পাওয়ার পরপর বৃহস্পতিবার রাতেই রাজধানী মনরভিয়ার রাস্তায় আনন্দ-উল্লাসে ফেটে পড়ে উইয়াহ’র সমর্থকরা।
বৃহস্পতিবার লাইবেরিয়ার জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, ৯৮ দশমিক ১ শতাংশ ভোট গণনায় ৫১ বছর বয়সী উইয়াহ পেয়েছেন ৬১ দশমিক ৫ শতাংশ ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী বোয়াকাই পেয়েছেন মাত্র ৩৮ দশমিক ৫ শতাংশ ভোট।
বিজয়ের পর এক টুইটার বার্তায় উইয়াহ লিখিছেন, ‘আমাকে এত বড় একটি পদের জন্য বিবেচনা করায় লাইবেরিয়ার মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক বড় দায়িত্ব এটা। ’
পিএসজি, এসি মিলান, ম্যানচেস্টার সিটি, অলিম্পিক মার্শেইর মতো ইউরোপিয়ান ক্লাবে খেলেছেন উইয়াহ। ইউরোপের বাইরের তিনি প্রথম ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জেতেন।