ঢাকাFriday , 29 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গাদের জন্য ট্রেড ইউনিয়নের সমাবেশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গাদের রক্ষা করা, সমস্যার সমাধান এবং বাংলাদেশের শ্রমিক ও শ্রমমান রক্ষার দাবি জানিয়ে শ্রমিক সমাবেশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সলিডারিটি কমিটি ফর রোহিঙ্গা। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনের উদ্যোগে এ সমাবেশ করা হয়।
বক্তারা রোহিঙ্গাদের রক্ষা করা, সাহায্য করা, রোহিঙ্গা সমস্যার সমাধান করে বাংলাদেশ এবং বাংলাদেশের শ্রমিক ও শ্রমমান রক্ষার দাবি জানান। সমাবেশ থেকে বাংলাদেশ সরকার কর্তৃক ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়ায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন, অবিলম্বে মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর পরিচালিত গণহত্যা, ধর্ষণ ও লুন্ঠন বন্ধ করা, রোহিঙ্গা শরণার্থীদের পূর্ণ নাগরিকত্বসহ মিয়ানমারের নিরাপদ প্রত্যাবর্তন শুরু করার জন্য মিয়ানমারের সরকারের প্রতি দাবিসহ ১০ দফা দাবি উপস্থাপন করা হয়।
কমিটির কো-অর্ডিনেটর আমিরুল হক আমিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম কো-অর্ডিনেটর এম দেলোয়ার হোসেন, রফিকুল ইসলাম রফিক, সালাউদ্দিন স্বপন, কামরুন নাহার, মাসুদ রানা প্রমুখ।