ঢাকাThursday , 28 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্ষমা চেয়ে পার পেলেন সেই এসি ল্যান্ড

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : প্রবীণ আইনজীবীকে সাজা দেওয়ার ঘটনার মামলায় নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার সহকারী কমিশনার ভূমি (এসি ল্যান্ড) বিরোদা রানী রায়কে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মামলা থেকে অব্যাহতির আদেশ দেন।
এর আগে গতকাল বুধবার সাজা দেওয়ার ঘটনার মামলায় হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন বিরোদা রানী রায়। গত ১৭ ডিসেম্বর তাকে হাইকোর্টে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।
প্রসঙ্গত, কথা কাটাকাটির জের ধরে বিরোদা রানী রায় তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দিনাজপুরের প্রবীণ আইনজীবী বিনোদ বিহারীকে ৫০০ টাকা জরিমানা করেন। এ ঘটনার জের ধরে এসি ল্যান্ডকে দিনাজপুরের বীরগঞ্জ থেকে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারীতে বদলি করা হয়।