ঢাকাThursday , 28 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচিতে নন-এমপিও শিক্ষকরা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : এমপিওভুক্তির দাবিতে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। বৃহস্পতিবার সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।
আজও জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে এ অবস্থান কর্মসূচি শুরু করছেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।
অবস্থান কর্মসূচি থেকে শিক্ষক নেতারা বলেন, সরকারের হিসাব মতে বর্তমানে দেশে ৫ হাজারের অধিক শিক্ষাপ্রতিষ্ঠান স্বীকৃতিপ্রাপ্ত অবস্থায় আছে, যা এমপিও প্রত্যাশী। এসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা ১৫ থেকে ২০ বছর ধরে বিনা বেতনে শিক্ষাদানের পেশায় নিয়োজিত আছেন। সেখানে শিক্ষক-কর্মচারীর সংখ্যা ১ লাখেরও বেশি এবং ২৫ লাখেরও বেশি শিক্ষার্থীদের তারা পাঠদান করে আসছেন।
তারা বলেন, নন-এমপিও এবং এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে একই নিয়ম নীতিতে, একই কারিকুলামে, সিলেবাস ও প্রশ্ন পদ্ধতি একইভাবে অনুসরণ করা হয়। তাদের ও আমাদের নিয়োগ পদ্ধতিতেও কোনো পার্থক্য ছিল না, বর্তমানেও নেই; অথচ আমাদের এমপিও নামক অর্থনৈতিক মুক্তির ছোঁয়া নেই।
শিক্ষক নেতারা বলেন, এমপিও আদায়ের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলারের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে সারা দেশ থেকে আসা নন-এমপিও শিক্ষকরা এ অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন।