ঢাকাWednesday , 27 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরকারি চাকরিজীবীদের বিল জমা হবে অনলাইনে

Link Copied!

নিউজ ডেস্ক : সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে বিদ্যমান পদ্ধতির পরিবর্তে এখন থেকে অনলাইনে বেতন-ভাতাসংক্রান্ত বিল জমা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে চলতি মাস থেকেই অর্থ বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীদের চলতি মাসের বেতন বিল অনলাইনে দাখিল করা হবে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাজেট-১, বাজেট অধিশাখা-৩ এর উপসচিব মোহাম্মদ সাইদুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকারি ব্যয় ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, অগ্রাধিকার কার্যক্রমসমূহের ধারাবাহিকতা রক্ষা’ শীর্ষক কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত বাজেট ও হিসাবরক্ষণ পদ্ধতির অধীনে এ কর্মসূচি কার্যকর করা হবে।
বিদ্যমান পদ্ধতিতে পেমেন্টের জন্য বিল জমা দিতে প্রায় ১৫ দিন সময়ের প্রয়োজন হতো। এখন সেটা মুহূর্তের মধ্যেই করা যাবে। ফলে ২১ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতার অর্থ লেনদেন প্রক্রিয়া আরো সহজ হলে বলে মনে করে সরকার। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকারি উদ্যোগের অংশ হিসেবে, অর্থ বিভাগের কর্মচারী ও কর্মকর্তারা একটি পাইলট প্রকল্পের অধীনে ডিসেম্বর থেকে এক সমন্বিত বাজেট এবং হিসাব পদ্ধতিতে বেতন বিল জমা করা শুরু করেছেন।
অর্থ বিভাগ সম্প্রতি এ ধরনের একটি সার্কুলার জারি করেছে। অর্থ বিভাগ স্টাফের বেতন বিল, পরীক্ষা পাস, পেমেন্ট পেনশন, বাড়ি ভাড়া ও অন্যান্য খরচের অর্থও এই পদ্ধতিতে লেনদেন হবে। এর মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীরা বেতন-বিল নিজেরাই জমা করতে পারবেন।