ঢাকাTuesday , 26 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেতন বৈষম্য নিরসনের কাজ এ সপ্তাহেই শুরু

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের কাজ এ সপ্তাহেই শুরু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মোস্তাফিজুর রহমান ফিজার বলেন, সচিবকে নিয়ে এ বিষয়ে বৈঠক করেছি। শিক্ষকদের দাবিগুলো আলোচনার জন্য সচিব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে এ বিষয়ে কী করণীয় তা ঠিক করবেন।
তিনি আরো বলেন, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে শিক্ষক নেতাদের সঙ্গে কথা বলে একটি শিক্ষক প্রতিনিধি দলের নাম পাঠাবেন। শিক্ষক প্রতিনিধিদের নাম পাওয়ার পরে দুই (জনপ্রশাসন ও অর্থ) মন্ত্রণালয়ের সঙ্গে এ সপ্তাহেই আলোচনা শুরু করা হবে।