ঢাকাTuesday , 26 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দ্বি-রাষ্ট্র সমাধানের কথা বললেন পোপ

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ক্যাথলিক খ্রিষ্টানদের শীর্ষ ধর্মগুরু পোপ ফ্রান্সিস ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের অবসানে দ্বি-রাষ্ট্র সমাধানের আহ্বান জানিয়েছেন। সোমবার বড়দিন উপলক্ষে ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দায় দাঁড়িয়ে লক্ষাধিক ভক্তের উদ্দেশে দেওয়া ভাষণে এ আহ্বান জানিয়েছেন তিনি।
গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলে রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকৃতি দেওয়ার পর জেরুজালেম ইস্যুতে এ নিয়ে দ্বিতীয়বার প্রকাশ্যে মন্তব্য করলেন পোপ।
ইসরায়েল ও ফিলিস্তিনের দিকে ইঙ্গিত করে পোপ বলেন ‘আসুন আমরা প্রার্থণা করি যেন পক্ষদের মধ্যে আলোচনা শুরুর ইচ্ছা বিজয়ী হয় এবং আলোচনায় সমাধান চূড়ান্তভাবে অর্জিত হোক যাতে পারস্পরিক সম্মতিতে ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তে দুই দেশের সহঅবস্থান হয়।’
তিনি বলেন, ‘আমরা মধ্যপ্রাচ্যের শিশুদের মধ্যে যীশুকে দেখছি যারা ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে দুর্ভোগ পোহাচ্ছে।’