ঢাকাTuesday , 26 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনার ১১ জনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধ মামলায় খুলনার ডুমুরিয়া থানার শেখ আবদুর রহিমসহ (৬৮) ১১ জনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে তদন্ত সংস্থা।
মঙ্গলবার সকাল ১১টায় তদন্ত সংস্থার ধানমন্ডি কার্যালয়ে সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান এ প্রতিবেদন প্রকাশ করেন।
মামলার অন্য ১০ আসামি হলেন-শামসুর রহমান (৮২), ওমর আলী ফকির (৭০), জাহান আলী বিশ্বাস (৬৭), মো. আক্কাস সরদার (৬৮), নাজের আলী ফকির (৬৫), মো. শাহাজাহান সরদার (৭৫), আবদুল করিম শেখ (৬৫), আবু বক্কার সরদার (৬৭), মো. রওশন গাজী (৭২) এবং মো. সোহরাব হোসেন সরদার (৬২)।
তাদের বিরুদ্ধে গণহত্যা, হত্যা, অগ্নিসংযোগসহ ৬টি অভিযোগ আনা হয়েছে। প্রতিবেদন প্রকাশের সময় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কর্মকর্তা সানাউল হক উপস্থিত ছিলেন।