ঢাকাMonday , 25 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘প্রতিটি গির্জা সিসিটিভির আওতায়’

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া বলেছেন, বড়দিনকে ঘিরে ঢাকা শহরে বিশেষ নিরাপত্তা নেওয়া হয়েছে। প্রতিটি গির্জা ও আশপাশের এলাকা সিসিটিভির আওতায় রয়েছ।
সোমবার রাজধানীর তেজগাঁও ক্যাথলিক গির্জা (পবিত্র জপমালা রানীর গির্জা) পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
আছাদুজ্জামান মিয়া বলেন, ২৫ ডিসেম্বর খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন হয়। এজন্য গির্জায় তল্লাশি গেট বা আর্চওয়ে স্থাপন করা হয়েছে। ঢাকা মহানগরের ৬৫টি গির্জা সিসিটিভির আওতায় আনা হয়েছে।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় তল্লাশি ও চেকপোস্টে কার্যক্রম চলছে। গোয়েন্দা সদস্যরাও মাঠে আছে। প্রত্যেকটি গির্জা সিসিটিভির আওতায় আছে। দর্শনার্থীকে তল্লাশির মধ্য দিয়ে আসতে হবে গির্জায়। গির্জার বাইরে কিছু পাঁচ তারকা হোটেলেও প্রার্থনা হবে। এ কারণে কয়েক স্তরে সাদা পোশাকে এবং ইউনিফর্মে পুলিশ রয়েছে এসব স্থানে। আর বড়দিনে প্রার্থনা হবে সন্ত্রাস, জঙ্গি ও মাদকমুক্ত বাংলাদেশ।