ঢাকাMonday , 25 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইরাকে আইএসের হামলায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ৫

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশে রবিবার আইএসের (ইসলামিক স্টেট) অতর্কিত হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়েছে।
পুলিশ সূত্রে বলা হয়েছে, রিয়াদ ও হাওয়াইজাহ শহরের সংযোগ সড়কে আইএস ভুয়া চেকপয়েন্ট বসিয়ে একটি গাড়িকে থামায় এবং পাঁচ আরোহীর সকলকে গুলি চালিয়ে হত্যা করে। নিহতদের মধ্যে পুলিশ স্টেশনের প্রধানও রয়েছেন। হামলার পরপরই চরমপন্থি জঙ্গিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ তাদের ধরতে অভিযান চালাচ্ছে।
উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর ইরাকী প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি আনুষ্ঠানিকভাবে তার দেশকে আইএসমুক্ত ঘোষণা করেন। এর আগে ইরাকী বাহিনী আইএস দখলকৃত পুরো এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়।