ঢাকাMonday , 25 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফিলিপাইনে বাস দুর্ঘটনায় নিহত ২০

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের উত্তরাঞ্চলে সোমবার ক্রিসমাস ডে’র অনুষ্ঠানে যাওয়ার সময় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ তীর্থযাত্রী নিহত হয়েছে। খবর এএফপি’র।
পুলিশ জানায়, ম্যানিলার প্রায় ২শ’ কিলোমিটার উত্তরের আগু শহরে একটি বড় বাসের সাথে ছোট বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানির এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় ছোট বাসের অপর নয় যাত্রী আহত হয়েছে। বড় বাসটিতে ১৫ জন যাত্রী ছিল।
শহরের কাছের একটি বিখ্যাত ক্যাথলিক চার্চের কথা উল্লেখ করে পুলিশ কর্মকর্তা ভানাসা আবুবো এএফপি’কে বলেন, তারা মানাওয়াগে পান উৎসবে যোগ দেয়ার চেষ্টা করছিল।
উল্লেখ্য, শত শত বছরের পুরনো আওয়ার লেডি অব মানাওয়াগ চার্চ প্রধানত ক্যাথলিক ভক্তদের কাছে একটি জনপ্রিয় তীর্থ স্থান।