ঢাকাSunday , 24 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেপালি ছাত্রীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

Link Copied!

নেপালি ছাত্রী বিনিশা/ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক : ঢাকার পাইওনিয়ার ডেন্টাল কলেজের শিক্ষার্থী নেপালি নাগরিক বিনিশা শাহের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গ থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রোববার বেলা ১২টার দিকে ভাটারা থানার উপ পরিদর্শক (এসআই) শামীম হোসেন ওই ছাত্রীর মরদেহ তার ভাই নারায়ণজা শাহের কাছে হস্তান্তর করেন।
এসআই জানান, মরদেহ নিয়ে তার ভাই সরাসরি বিমানবন্দর হয়ে নেপাল চলে যাবেন।
১৯ ডিসেম্বর দুপুরে ভাটারা থানাধীন পাইওনিয়ার ডেন্টাল কলেজের হোস্টেল রুম থেকে বিনিশার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটানায় ভাটারা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।