ঢাকাSunday , 24 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পশুখাদ্য কেলেঙ্কারিতে লালু প্রসাদের জেল

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে পশুখাদ্য কেলেঙ্কারির আরও একটি মামলায় দোষী সাব্যস্ত হয়ে জেলে গেলেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। তবে দেওঘর ট্রেজারি থেকে ৮৯ কোটি টাকা তছরুপের এই মামলায় তাকে কতদিনের জন্য কারাবাস করতে হবে তা জানা যায়নি।
রাঁচির বিশেষ সিবিআই আদালতের বিচারক শিবপাল সিংহ আগামী ৩ জানুয়ারি দোষীদের সাজা শোনাবেন। তবে ইতিমধ্যেই আরজেডি এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাঁচি হাইকোর্টে যাবে বলে জানিয়েছেন দলের নেতা রঘুবংশ প্রসাদ সিংহ।
১৯৯১ থেকে ১৯৯৪ সালের মধ্যে দেওঘর ট্রেজারি থেকে বিপুল অর্থ সরানোর অভিযোগেই দায়ের হয়েছে এই মামলা। তখন অবিভক্ত বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন লালুপ্রসাদ। এই মামলায় মোট অভিযুক্ত ৩৪ জন। তার মধ্যে ১১ জন ইতিমধ্যেই মারা গিয়েছেন। সেই সময় ক্ষমতায় না থাকায় আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রকে বেকসুর খালাস করে দিয়েছেন বিচারক। মুক্তি পেয়েছেন আরও পাঁচ অভিযুক্ত। দোষীদের তালিকায় রয়েছেন লালুসহ ১৭ জন। এদের মধ্যে উল্লেখযোগ্য তিন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার বেক জুলিয়াস, ফুলচাঁদ সিংহ এবং মহেশপ্রসাদ। রয়েছেন এক বাঙালি অফিসার সুবীর ভট্টাচার্যও।
এই রায়ে প্রশ্ন উঠেছে লালুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। কংগ্রেস জানিয়েছে, তারা লালুপ্রসাদ ও আরজেডির পাশেই থাকছে। বিজেপি এই ‘জোট’কে ‘দুর্নীতিগ্রস্তদের জোটবদ্ধতা’ হিসেবে চিহ্নিত করেছে। তবে বিহারের রাজনীতিকদের একাংশের মতে, লালু যত বার জেলে গিয়েছেন, তত বারই রাজনৈতিকভাবে লাভ হয়েছে তার। অনেক বেশি শক্তি নিয়ে ক্ষমতায় ফিরেছেন আরজেডি প্রধান।