ঢাকাSunday , 24 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চীনের প্রথম উভচর বিমানের সফল উড্ডয়ন

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিশাল আকারের উভচর বিমান এজি৬০০ রবিবার তার প্রথম যাত্রা সফলভাবে সম্পন্ন করেছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে বিমানটি এ যাত্রা সম্পন্ন করে।
খবরে বলা হয়, স্থানীয় সময় ৯ টা ৩৯ মিনিটে বিমান এজি৬০০ ঝুহাই নগরীর জিনওয়ান সিভিল অ্যাভিয়েশন এয়ারপোর্ট থেকে সফলভাবে উড্ডয়ন করে। পরে ‘কুনলং’ কোড নামের এ বিমান প্রায় এক ঘণ্টা ধরে আকাশে উড়ে।
চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম উভচর এই বিমানের প্রধান ডিজাইনার হুয়াং লিংকাই বলেন, ‘এ ধরণের বিমান তৈরির ক্ষেত্রে চীনের একটি একটি বড় সফলতা। কেননা, বিশ্বের হাতে গণা মাত্র কয়েকটি দেশের এ ধরণের বিশাল আকারের উভচর বিমান তৈরির সক্ষমতা রয়েছে।’
বিমানটির প্রস্ততকারক রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না (এভিআইসি) জানায়, বিমানটির কাঠামো ৩৯ দশমিক ৬ মিটার দীর্ঘ এবং এটির পাখার দৈর্ঘ ৩৮ দশমিক ৮ মিটার। বিমানটি সর্বোচ্চ ধারণ ক্ষমতা ৫৩ দশমিক ৫ টন। এটি প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৫শ’ কিলোমিটার গতিতে চলতে পারে। বিমানটি একটানা ১২ ঘণ্টা উড়তে সক্ষম। এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় উভচর বিমান বলে ধারণা করা হচ্ছে।