ঢাকাSaturday , 23 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেপালে বিধিনিষেধ সত্ত্বেও খ্রিস্টান মিশনারিদের তৎপরতা বাড়ছে

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : নেপালে ধর্মান্তরকরণের ওপর কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটিতে খ্রিস্টান মিশনারীদের তৎপরতা বেড়েছে। প্রলয়ঙ্করী ভূমিকম্পে দেশটির রিচেত গ্রামের সবকিছু লণ্ডভণ্ড হয়ে যাওয়ার দুই বছর পর শুধু গ্রামটির একটি চার্চ পুনরায় নির্মাণ করা হয়েছে। আর এভাবেই হিন্দু প্রধান দেশটিতে খ্রিস্টান মিশনারিদের প্রভাব বেড়ে যাচ্ছে বলে ধারণা করছেন অনেকে।
ধর্মান্তরকরণের ওপর কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও নেপালে বিগত দুই দশক ধরে খ্রিস্টান ধর্মের মানুষের সংখ্যা দ্রুত বেড়ে যাচ্ছে। এই ধর্মান্তরকরণকে অনেকেই হিন্দু ধর্মের কঠোর জাত প্রথা থেকে নিষ্কৃতির উপায় হিসেবে দেখছে। দুই শতাব্দী ধরে হিমালয়ের পাদদেশের এই দেশটি হিন্দু রাজতন্ত্রের অধীনে ছিল। নেপালে ২০০৮ সালে রাজতন্ত্রের অবসান ঘটে। দেশটিতে বিশেষ করে উত্তরাঞ্চলে বৌদ্ধ ঐতিহ্যের জোরালো প্রভাব রয়েছে। কিন্তু প্রত্যন্ত লাপা উপত্যকায় এখন খ্রিস্টানদের প্রাধান্য চলছে। এই অঞ্চলেই রিচেত অবস্থিত। এখানকার অনেক বাসিন্দাই হিন্দু থেকে ধর্মান্তরিত হয়ে খ্রিষ্ট ধর্ম গ্রহণ করেছেন।
রিকা তামাং হিন্দু থেকে খ্রিষ্ট ধর্ম গ্রহণ করেছেন। তার মা একবার অসুস্থ হয়ে পড়লে স্থানীয় এক ধর্মগুরু তাদের পশু বলি দিতে বলেন। দরিদ্র হওয়ায় তাদের কাছে পশু কেনার অর্থ ছিল না। তিনি বলেন, ‘আমার কাছে যাই থাকত, দেবতার নামে তাকে উৎসর্গ করতে হতো।’ এখন তিনি লাপা উপত্যকায় অবস্থিত তার গ্রামের একজন খ্রিষ্টান যাজক।
তামাং বলেন, ‘আমি খ্রিষ্ট ধর্ম গ্রহণ করার পর আমাকে কোন উৎসর্গ করতে হয়নি। আমি ওই যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছি।’ ২০১১ সালের সরকারি আদমশুমারি অনুযায়ী নেপালে খ্রিষ্ট ধর্মের লোকের সংখ্যা ১ দশমিক ৫ শতাংশ। কিন্তু খ্রিস্টান গ্রুপগুলোর ধারণা নেপালে ত্রিশ লাখ খ্রিষ্ট ধর্মের অনুসারী রয়েছে। এএফপি।