ঢাকাSaturday , 23 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বড়দিনে সান ফ্রানসিস্কোয় হামলার ষড়যন্ত্র, মার্কিন মেরিন সেনা গ্রেফতার

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ফেডারেল এজেন্টরা শুক্রবার মার্কিন নৌবাহিনীর এক সাবেক সেনাকে গ্রেফতার করেছে। বড়দিনে সান ফ্রানসিস্কোতে হামলার ষড়যন্ত্র করার অভিযোগে ইসলামিক স্টেট জিহাদি গ্রুপ দ্বারা অনুপ্রাণিত এ মেরিন সেনাকে গ্রেফতার করা হয়। আদালতের নথি থেকে একথা জানা যায়। খবর এএফপি’র।
এফবিআইয়ের স্পেশাল এজেন্ট ক্রিস্টোফার ম্যাককিনির জমা দেয়া প্রতিবেদন থেকে জানা যায়, ট্রাক চালক এভারিট অ্যারন জেমসন (২৬) নগরীর ব্যস্ত পিয়ার ৩৯ টুরিস্ট স্পট লক্ষ্য করে হামলা চালানোর ষড়যন্ত্র করছিল। এ সন্দেহভাজন জিজ্ঞাসাবাদে জানায়, ১৮ থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে জনাকীর্ণ স্থান লক্ষ্য করে সে এ হামলা চালাতে চেয়েছিল। এক্ষেত্রে হামলা চালানোর সবচেয়ে মোক্ষম দিন ছিল ক্রিসমাস ডে। প্রতিবেদনে আরো বলা হয়, জেমসনের হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না। সে মারা যাওয়ার জন্য প্রস্তুত ছিল।
খবরে বলা হয়, ক্যালিফোর্নিয়ার মোডেস্টোতে এ সন্দেহভাজনের বাড়িতে বুধবার এফবিআই এজেন্টরা তল্লাশি অভিযান চালায়। এফবিআই জানায়, জেমসন ২০০৯ সালে মার্কিন নৌবাহিনী থেকে বুনিয়াদি প্রশিক্ষণ নিয়ে ‘শার্পশুটারের’ দায়িত্বে ছিলেন। তবে বংশগত রোগ এজমার বিষয়টি গোপন করায় পরে তাকে বরখাস্ত করা হয়। এএফপি।