ঢাকাFriday , 22 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলা একাডেমিতে পৌষ মেলা শুরু

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাংলা একাডেমি চত্বরে শুক্রবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী পৌষ মেলা। পৌষ মেলা উদযাপন পরিষদের আয়োজনে ও বাংলা একাডেমির সহযোগিতায় এ মেলা চলবে আগামী রোববার পর্যন্ত।
শুক্রবার সাংবাদিক ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক কামাল লোহানী মেলার উদ্বোধন করেন।
আয়োজক পরিষদের সদস্য ফয়জুল আলম পাপ্পু জানান, মেলা উপলক্ষে একাডেমির নজরুল মঞ্চে প্রতিদিন সকাল ৮টা থেকে ১০টা এবং বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বাঙালি সংস্কৃতির নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এছাড়া প্রাঙ্গণজুড়ে ৫৫টি স্টল রয়েছে। যাতে রয়েছে রকমারি পিঠা ও দেশীয় কারুপণ্যের সমাহার।
তিনি জানান, এবারের পৌষ মেলার প্রথম দুদিন শুক্র ও শনিবার পিঠা প্রদর্শনী সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং রোববার বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ। আলোচক হিসেবে ছিলেন-বাংলা একাডেমির পরিচালক শাহিদা বেগম, নাট্যব্যক্তিত্ব ঝুনা চৌধুরী ও উৎসবের পৃষ্ঠপোষক হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের জনসংযোগ বিভাগের পরিচালক কাজী মনসুরুল হক।
উৎসবের ঘোষণা পাঠ করেন-পৌষ মেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনুষ্ঠান উপ-কমিটির আহ্বায়ক মানজার চৌধুরী সুইট।