ঢাকাThursday , 21 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যানজট নিরসনে ঢাকায় ‘অনস্ট্রিট পার্কিং’

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার যানজট নিরসনে উন্নত বিশ্বের আদলে ‘অনস্ট্রিট পার্কিং’ চালু করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ট্রাফিক বিভাগের ধারণা, এই পদ্ধতি ঠিকভাবে কাজে লাগাতে পারলে ঢাকার যানজট কিছুটা কমানো সম্ভব হবে। পাশাপাশি যাদের গাড়ি পার্কিংয়ের জায়গা নেই তারাও গাড়ি পার্কিংয়ের সুবিধা পাবে। উন্নত দেশগুলোতে এমন পার্কিং ব্যবস্থা রয়েছে।
পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তারা বলছেন, এই ব্যবস্থা সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে যানজট কিছুটা কমিয়ে আনা সম্ভব হবে। তবে ‘অনস্ট্রিট পার্কিং’ ফ্রিতে দেওয়া হবে না। এর জন্য প্রতিটি গাড়ি থেকে নির্দিষ্ট পরিমাণ ফি আদায় করা হবে। প্রাথমিকভাবে ঘণ্টাপ্রতি এর হার ১৫ টাকা হতে পারে বলে জানা গেছে।
ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান ‘অনস্ট্রিট পার্কিংয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া ডিএমপির ট্রাফিক বিভাগের যুগ্ম-কমিশনার (দক্ষিণ) মফিজ উদ্দিন জানিয়েছেন, ঢাকার দুই সিটি করপোরেশনের তরফ থেকে রাস্তায় গাড়ি পার্কিংয়ের জন্য কিছু-কিছু জায়গা লিজ দেয়া হয়েছে। ঘন্টা প্রতি ১৫ টাকা করে এসব স্থানে গাড়ি রাখা যাবে।
অনস্ট্রিট গাড়ি পার্কিং স্থান
ট্রাফিক পূর্ব বিভাগ : দয়াগঞ্জ মোড় থেকে জুরাইন রেলগেটের (মীর হাজিরবাগ নতুন বাজার) এক পাশে ১০০টি, মতিঝিলের বিনিয়োগ বোর্ড থেকে পিপলস ইনস্যুরেন্স কার্যালয় পর্যন্ত রাস্তার এক পাশে ১২০টি, বায়তুল মোকারমের স্বর্ণ মার্কেট লিংক রোডের এক পাশে ৩০টি, মতিঝিলের জনতা ব্যাংক প্রধান কার্যালয় থেকে বক চত্বর পর্যন্ত রাস্তার উভয় পাশে ৩০টি, মতিঝিলের বাবে রহমত ক্রসিং থেকে এজিবি কলোনী বাজার পর্যন্ত রাস্তার এক পাশে ৬০টি, নয়া পল্টনের পলওয়েল মার্কেটের এক পাশে ১৮টি, মতিঝিলের কমিশনার গলি থেকে মন্দির পর্যন্ত রাস্তার এক পাশে ২৫টি, মতিঝিলের বন ও শিল্প ভবন থেকে শাপলা চত্বর পর্যন্ত রাস্তার উভয় পাশে ৪০টি, মতিঝিলের ২৪ তলা বিল্ডিং থেকে অ্যালিকো বিল্ডিং পর্যন্ত রাস্তার এক পাশে ৫০টি, কমলাপুর পীরজঙ্গী মাজার থেকে কমলাপুর পর্যন্ত রাস্তার উভয় পাশে ৪০টি, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যাণ্ড কলেজের সামনের রাস্তার উভয় পাশে ৪০টি, মতিঝিলের আল হেলাল পুলিশ বক্স থেকে বাবে রহমত পর্যন্ত রাস্তার উভয় পাশে ২৫টি, মাতুয়াইল মাতৃসদন হাসপাতাল থেকে হাশিম রোড পর্যন্ত সার্ভিস রোডের এক পাশে ১০০টি গাড়ির পার্কিং ব্যবস্থা চালু করা হয়েছে।
ট্রাফিক দক্ষিণ বিভাগ : হলি ফ্যামিলি হাসপাতাল হয়ে নেভি কল্যাণ ফাউন্ডেশন পর্যন্ত রাস্তার এক পাশে ৯০টি, বেইলী রোডের উত্তর পাশে ১০০টি, এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল থেকে গাউছিয়া মার্কেট পর্যন্ত রাস্তার এক পাশে ৭৫টি, পলাশী থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত রাস্তার এক পাশে ১১৭টি, নিউমার্কেট ১ নম্বর গেইট রাস্তার উভয় পাশে ২৫০টি, নিউমার্কেট ২নং গেট হতে ৪ নম্বর গেট পর্যন্ত রাস্তার পশ্চিম পাশে ১৫০টি, ধানমন্ডি ৪,৫,৬,৭ ও ৮ নম্বর রোড, মিরপুর রোডের সঙ্গে গ্রীণ রোডের সংযোগকারী রাস্তার উভয় পাশে ৭৫টি, সাত মসজিদ রোডের পশ্চিম পাশে (জিগাতলা থেকে বাংলাদেশ মেডিক্যাল হাসপাতাল পর্যন্ত) ১০০টি গাড়ির পার্কিং ব্যবস্থা চালু করা হয়েছে।
ট্রাফিক উত্তর বিভাগ : জসিম উদ্দিন সংলগ্ন উত্তরা ১ নম্বর সেক্টরের সার্ভিস লেনে হোটেল মেপললিপ থেকে সাউথইস্ট ব্যাংক পর্যন্ত রাস্তার পূর্ব পাশে ৯০টি, জসিম উদ্দিন সংলগ্ন উত্তরা ৩ নম্বর সেক্টরের সার্ভিস লেনে জিবিটি টাওয়ার (ব্র্যাক ব্যাংক) হতে সিয়াম টাওয়ার পর্যন্ত রাস্তার পূর্ব পাশে ৩০টি, জসিম উদ্দিন সংলগ্ন উত্তরা ৩নং সেক্টরের সার্ভিস লেনে এবিসি টাওয়ার থেকে উত্তরা টাওয়ার (লাজ ফার্মা) পর্যন্ত রাস্তার উত্তর পাশে ২৫টি, জসিম উদ্দিন সংলগ্ন এবিসি টাওয়ার থেকে এস্টনিস্ট শপিং সেন্টার পর্যন্ত রাস্তার পূর্ব পাশে ৩০টি, উত্তরার সিঙ্গাপুর প্লাজা থেকে রাজলক্ষ্মী কমপ্লেক্স পর্যন্ত রাস্তার পশ্চিম পাশে ৫০টি, উত্তরার লতিফ ইম্পেরিয়াল খাজানা হোটেল থেকে কুশল সেন্টার পর্যন্ত রাস্তার পশ্চিম পাশে ১০টি, উত্তরার কুশল সেন্টার থেকে বেলী কমপ্লেক্স পর্যন্ত রাস্তার পশ্চিম পাশে ২০টি, উত্তরার বেলী কমপ্লেক্স থেকে লন্ডন প্লাজা পর্যন্ত রাস্তার পশ্চিম পাশে ২৫টি, উত্তরা লন্ডন প্লাজা থেকে এস.বি প্লাজা পর্যন্ত রাস্তার পশ্চিম পাশে ১৫টি, উত্তরার এসবি প্লাজা থেকে এবি মার্কেট পর্যন্ত রাস্তার পশ্চিম পাশে ৩০টি, উত্তরার এবি মার্কেট হতে আমির কমপ্লেক্স পর্যন্ত রাস্তার পশ্চিম ও রবীন্দ্র সরণির উত্তর পাশে ২০টি, উত্তরা আমির কমপ্লেক্সের পশ্চিমে এইচএম প্লাজা পর্যন্ত রাস্তার পূর্ব পাশে ৯০টি, বনানী ১৭ নম্বর রোডের বাড়ি নম্বর-৫ থেকে শুরু করে বাড়ি নম্বর- ৩৫/এ পর্যন্ত রাস্তার উত্তর পাশে ৭৫টি, বনানী ১৭ নম্বর রোডের বাড়ি নম্বর- ৮ এবিসি টাওয়ার হতে শুরু করে বাড়ি নম্বর- ৪২ ইকবাল সেন্টার পর্যন্ত রাস্তার উত্তর পাশে ৭৫টি গাড়ির পার্কিং ব্যবস্থা চালু করা হয়েছে।
এছাড়াও বনানী রোড নম্বর-১৯/এ এর বাড়ি নম্বর- ৬২ থেকে শুরু করে বাড়ি নম্বর- ৯৩ পর্যন্ত রাস্তার পশ্চিম পাশে ৪০টি, গুলশান রোড নম্বর- ১০৩ এর বাড়ি নম্বর সিইএন (বি)- ৫ থেকে শুরু করে বাড়ি নম্বর-১ পর্যন্ত রাস্তার দক্ষিণ পাশে ৭০টি, গুলশান রোড নম্বর- ১০৯ এর বাড়ি নম্বর- সিইএন- ৪ থেকে বাড়ি নম্বর- ৭ পর্যন্ত রাস্তার উত্তর পাশে ৫০টি, মহাখালীর স্কয়ার বিল্ডিংয়ের পশ্চিম পাশে স্কয়ার বিল্ডিং থেকে শুরু করে খাবার ঘর হোটেল ৭৭/১ পর্যন্ত রাস্তার পশ্চিম পাশে ২৫টি, মহাখালীর ব্র্যাক ইউনিভার্সিটির সামনে বাড়ি নম্বর- ৬৭/৮ থেকে শুরু করে মহাখালী কমিউনিটি সেন্টার ব্যায়ামাগার পর্যন্ত রাস্তার পশ্চিম পাশে ২০টি, তিতুমীর কলেজের সামনে (ব্যাংক এশিয়া) বাড়ি নম্বর- ৮২ থেকে রাস্তার পশ্চিম পাশে ১৫টি, উত্তরা ১২ নম্বর চৌরাস্তা থেকে দিয়াবাড়ি খাল পাড় রাস্তার দক্ষিণ পাশে ৪০টি, মহাখালী ফ্লাইওভারের নিচ থেকে সৈনিক ক্লাবগামী ফিডার রোড পর্যন্ত রাস্তার উভয় পাশে ২৫টি, তেজগাঁও শিল্পাঞ্চলের বিএসটিআইয়ের পূর্ব-পশ্চিম পাশে পাঁচটি, তেজগাঁও শিল্পাঞ্চলের বিটাকের পূর্ব-পশ্চিম পাশে পাঁচটি, তেজগাঁও শিল্পাঞ্চলের সোনালী ব্যাংকের পূর্ব-পশ্চিম পাশে পাঁচটি গাড়ির পার্কিং ব্যবস্থা চালু করা হয়েছে।
ট্রাফিক পশ্চিম বিভাগ : ফার্মগেটের খেজুর বাগান গোল চত্ত্বরের পূর্ব পাশে ৪০টি, মিরপুর স্টেডিয়ামের পাশে মিল্ক ভিটা রোডের উত্তর পাশে (লাভ রোড) ১৫টি, চিড়িয়াখানা রোড (সনি সিনেমা হল থেকে চিড়িয়াখানা) ফুটপাত সংলগ্ন মূল সড়কের উভয় পাশে ২০টি, মিরপুর-১৪ থেকে টেকনিক্যাল (প্রিন্সিপাল আবুল কাশেম রোডের বশির উদ্দিন স্কুল এর গলি থেকে র‌্যাব-৪ এর কার্যালয়ের গলি পর্যন্ত) মূল সড়কের পূর্ব পাশে ২০টি, কচুক্ষেত রোডের ইব্রাহীমপুর বাজার রোড ও কঁচুক্ষেত রোডের সংযোগস্থল থেকে উত্তর ও দক্ষিণ প্রধান সড়কের পশ্চিম পাশে ২৫টি, মিরপুর-১৪ বাসস্ট্যান্ড থেকে পুলিশ স্মৃতি স্কুল ও কলেজ পর্যন্ত মূল সড়কের দক্ষিণ পাশে ২০টি, মিরপুর শাহ্ আলী মাজার থেকে মুক্তিযোদ্ধা মার্কেট ক্রসিং পর্যন্ত রাস্তার উত্তর পাশে ২০টি গাড়ির পার্কিং ব্যবস্থা চালু করা হয়েছে।