ঢাকাThursday , 21 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রসিকে ৬৫-৭০ শতাংশ ভোট পড়েছে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
রফিকুল ইসলাম বলেন, এটি এখনো চূড়ান্ত নয়। আমরা জানতে পেরেছি, ৬৫-৭০ শতাংশের মতো ভোট পড়েছে। এর কম-বেশিও হতে পারে। তিনি বলেন, আমরা বলেছিলাম, রংপুরে একটি মডেল নির্বাচন উপহার দেব। আমরা তা করতে পেরেছি। এই নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
রফিকুল ইসলাম বলেন, ‘আমরা বলেছিলাম, রংপুর সিটি করপোরেশনে মডেল নির্বাচন করব। সেই মডেল নির্বাচন হয়েছে। এই নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে নির্বাচন ব্যবস্থা আরো উন্নততর করব।’
বিএনপির অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘আমরা দিনভর গণমাধ্যমে আপনাদের খবর দেখেছি। নিজেরাও খবর নিয়েছি। এ ধরনের কোনো অভিযোগ আমরা পাইনি। আমাদের তথ্যমতে, এ অভিযোগ সত্য নয়। তারপরও যেহেতু তারা অভিযোগ করেছেন তাই কমিশন এই অভিযোগের ভিত্তি আছে কি না সেটা খতিয়ে দেখবে।’
তিনি আরো বলেন, ৯ নম্বর ওয়ার্ডে একটি কেন্দ্রে ভোট শেষে ঢিল ছোড়ার ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমি নিজে কথা বলে বিষয়টির সমাধান করেছি।