ঢাকাThursday , 21 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় হচ্ছে ভারতীয় হাইকমিশনের অফিস

Link Copied!

যশোর প্রতিনিধি : অচিরেই খুলনায় ভারতীয় হাইকমিশনের অফিস খোলা হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।তিনি বলেন, খুলনায় ডেপুটি হাইকমিশন চালু হলে দক্ষিণাঞ্চলের মানুষের ভারতীয় ভিসাপ্রাপ্তি আরো সহজ হবে।
বৃহস্পতিবার যশোর রামকৃষ্ণ আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। তিনি বলেন, বর্তমানে কলকাতা-খুলনা ট্রেন চালু হয়েছে। অচিরেই কলকাতা-যশোর রুটেও ট্রেন চালু করা হবে।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, রামকৃষ্ণ আশ্রমের মহারাজ স্বামী জ্ঞান প্রকাশানন্দসহ অন্যরা। পরে তিনি মনিরামপুরের মশিহাটিতে সনাতন ধর্মালম্বীদের এক অনুষ্ঠানে যোগ দেন।