ঢাকাWednesday , 20 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহবাগে বাসে অগ্নিকাণ্ড, চালক দগ্ধ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহবাগে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ১২টা ১০মিনিটে মিডওয়ে পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো ব-১৪-০৯০৩) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নির্বাপণ করেছে। শাহবাগ থানা সূত্রে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে ওই বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সাথে সাথে যাত্রীরা সব বাস থেকে নেমে যায়।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এএসআই) বাচ্চু মিয়া জানান, এ ঘটনায় বাসটির চালক আতিক হোসেন (৪২) দগ্ধ হয়েছেন। তাকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।