ঢাকাTuesday , 19 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রিটেনে মার্কিন বিমানঘাঁটিতে অনু্প্রবেশের চেষ্টা

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ইংল্যান্ডের সাফোক এলাকায় যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে গাড়ি নিয়ে তল্লাশি চৌকি ভেঙে অনুপ্রবেশের চেষ্টা করার সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মার্কিন সেনা সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সোমবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই ব্যক্তি সামান্য আহত হয়েছেন। তার শরীরের নানা জায়গায় কেটে-ছিঁড়ে গেছে। তাকে হেফাজতে নিয়েছে সাফোক পুলিশ।
ঘটনার খবর পেয়ে পুলিশ বিমানঘাঁটি এলাকা ঘিরে ফেলে এবং সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়। পুলিশ একে ‘গুরুতর ঘটনা’ বলে মন্তব্য করেছে।তবে এর সঙ্গে সন্ত্রাসবাদের সংশ্লিষ্টতা নেই বলে জানানো হয়েছে।
টুইটারে এক বিবৃতিতে সাফোক পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পুলিশ গোলোযোগের খবর পায়।
সাফোকে আরএএফ মিডেনহল বিমানাঁটির সুরক্ষার দায়িত্বে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুলিশ ও মার্কিন সশস্ত্র রক্ষী। এই ঘাঁটিতে তিন হাজার ২০০ সামরিক সদস্য রয়েছে। এদের মধ্যে ৪০০ থেকে ৫০০ ব্রিটিশ বেসামরিক কর্মীও রয়েছে।