ঢাকাMonday , 18 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কর্মীদের দক্ষতা উন্নয়নে কাজ করছি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, ‘টেকসই উন্নয়নে নিরাপদ অভিবাসন নিশ্চিতকল্পে বিশ্ব শ্রম বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা আমাদের কর্মীদের দক্ষতা উন্নয়নে কাজ করছি।’
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, ‘এবারের আন্তর্জাতিক অভিবাসী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- নিরাপদ অভিবাসন যেখানে, টেকসই উন্নয়ন সেখানে।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনার আলোকে দক্ষ কর্মী তৈরিতে দেশের প্রতিটি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রকল্প হাতে নিয়েছি।’
অনুষ্ঠানে মন্ত্রী আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে সকল প্রবাসী ও তাদের পরিবারের সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অনুষ্ঠানে দুজন অভিবাসী কর্মী নারায়ণগঞ্জের নার্গিস আক্তার জুই এবং পিরোজপুরের পরিমল বাদল তাদের বিদেশে অবস্থান, সাফল্য ও অভিজ্ঞতা বর্ণনা করেন।
এ ছাড়া অনুষ্ঠানে প্রবাসী কর্মীর সন্তানদের চারটি ক্যাটাগরিতে আটজন ছাত্রছাত্রীকে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করেন প্রবাসীকল্যাণ মন্ত্রী।
উল্লেখ্য, ২০১৭ সালে মোট চারটি ক্যাটাগরিতে ১ হাজার ২৩০ জন ছাত্র-ছাত্রীকে প্রায় ২ কোটি টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত প্রবাসী কর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় ও নানা সমস্যার কথা শোনেন মন্ত্রী।
আলোচনা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ অভিবাসী মেলা উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এবারের অভিবাসী মেলায় ৪৫টি সরকারি, আর্থিক ও ব্যাংকিং প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী ও এনজিও, রিক্রুটিং এজেন্সিসমূহসহ অন্যান্য ৬০টি স্টল অংশগ্রহণ করেন।
প্রথম পর্বের অনুষ্ঠানের শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠনের আয়োজন করা হয়। এর আগে সকাল ৮টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা হতে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র পর্যন্ত একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. নমিতা হালদার, এনডিসির সভাপতিত্বে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই নিরাপদ অভিবাসন নিশ্চত করা সম্ভব’ বিষয়ক একটি বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতাটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। বিতর্ক প্রতিযোগিতাটি সঞ্চালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বোয়েসেল এর ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী। পরে চিত্রাঙ্কন, রচনা, বিতর্ক প্রতিযোগিতা ও অভিবাসী মেলায় নির্বাচিত সেরা স্টলের পুরস্কার বিতরণ করা হয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রাণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, বায়রার সভাপতি বেনজীর আহমেদ, আইওএম এর ডেপুটি মিশন চিফ আব্দুস সাত্তার, ইউএন উইমেনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মিস শকো ইশিকাওয়া, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস, এনডিসি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. নমিতা হালদার, এনডিসি প্রমুখ।