ঢাকাMonday , 18 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইউএফও শনাক্তে গোপন প্রকল্প চালিয়েছে যুক্তরাষ্ট্র

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট বা ইউএফও’র মতো বস্তু শনাক্ত করতে কোটি কোটি ডলারের গোপন প্রকল্প চালিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, ২০০৭ সালে প্রকল্পটি শুরু হয়েছিল। তবে ২০১২ সালে এটি বন্ধ করে দেওয়া হয়। ব্যয় কমানোর জন্য এই কার্যক্রম বন্ধ করার আগ পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খাতে ২০ মিলিয়ন ডলারের বেশি খরচ করে।
এই গোপন কর্মসূচির বিষয়ে জানতেন কেবল হাতে গোনা কয়েকজন কর্মকর্তা।ডেমোক্র্যাট দলের সাবেক সিনেটর হ্যারি রেইডের মস্তিষ্ক থেকে এই প্রকল্পের ধারণাটি এসেছিল। নিউইয়র্ক টাইমস পত্রিকাকে তিনি বলেছেন, ‘এই কর্মকাণ্ড চালানোর জন্য আমি মোটেই লজ্জিত, বিব্রত বা দু:খিত নই। আমি এমন কিছু করেছি যেটি আগে কেউ করেনি।’
একজন সাবেক কংগ্রেস কর্মকর্তা বলেছেন, বিদেশি শত্রুদের প্রযুক্তিগত অগ্রগতি নজরদারির জন্য এই গোপন কর্মসূচি চালু করা হয়েছিল বলে তিনি মনে করেন। চলতি বছরের প্রথমদিকে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএয়ের হাজার হাজার গোপন নথি ফাঁস হয়। এতে ইউএফও এবং ফ্লাইং সসার সংক্রান্ত কাগজপত্র রয়েছে।