ঢাকাMonday , 18 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এশিয়া ইয়ং ডিজাইনার অ্যাওয়ার্ড প্রদান

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : স্থাপত্য ও ইন্টেরিওর ডিজাইন নিয়ে আয়োজিত এশিয়া ইয়ং ডিজাইনার অ্যাওয়ার্ড-২০১৭ বাংলাদেশ পর্বের প্রতিযোগিতায় চারজনকে পুরস্কার দেওয়া হয়েছে।
আর্কিটেকচার ও ইন্টেরিয়র ক্যাটাগরিতে স্বর্ণপদক পান নাদিয়া আফরিন লগ্ন ও আহনাফ আকিফ সিদ্দিকী এবং রৌপ্যপদক পান মতিয়ার রহমান ও ফাতিমা বিন্তে খালেদ। গোল্ড বিজয়ীরা ৫০ হাজার করে টাকা এবং সিলভার বিজয়ীরা ২৫ হাজার করে টাকা পান।
সম্প্রতি রাজধানীর একটি রিসোর্টে দুইটি ক্যাটাগরিতে বিজয়ী চারজনকে পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কারের চেক, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন নিপ্পন পেইন্ট (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেডের জেনারেল ম্যানেজার লি থর মেও টেং, স্থপতি খাদেম আলী, বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বুয়েট) অধ্যাপক কাজী আজিজুল মওলা ও স্থপতি এন. আর. খান। প্রতিযোগিতার স্বর্ণ বিজয়ী দুজন আগামী বছরের মার্চে মালয়েশিয়ায় ১৫টি দেশের স্বর্ণ বিজয়ীদের সঙ্গে গ্র্যান্ড গালা রাউন্ডে প্লাটিনাম অ্যাওয়ার্ডের জন্য লড়বেন। বাংলাদেশ পর্বের এ প্রতিযোগিতায় আটটি বিশ্বদ্যালয়ে ৫০জন শিক্ষার্থী অংশ নেয়।