ঢাকাSunday , 17 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ঢাকা উত্তর সিটি নির্বাচন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আগামী ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার দুপুরে নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দীন আহম্মেদ সাংবাদিকদের এ তথ্য জানান। নির্বাচন ভবনের সভাকক্ষে কমিশনের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
তিনি জানান, মেয়র পদে উপনির্বাচনের সঙ্গে ঢাকায় নতুনভাবে যুক্ত হওয়া উত্তরের ১৮টি ওয়ার্ড, দক্ষিণের ১৮টি ওয়ার্ড ও ১২টি সংরক্ষিত আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে।
তিনি আরো বলেন, জানুয়ারিতে যে ভোটার তালিকা ঘোষণা করা হবে এবং যারা নতুন ভোটার হবে তারা ভোট দেওয়ার অধিকার পেলেও এ নির্বাচনে প্রার্থী হতে পারবে না।