ঢাকাThursday , 14 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্কুলের মাঠে খুলে পড়লো হেলিকপ্টারের জানালা

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের ওকিনাওয়াতে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটির কাছে স্কুলের খেলার মাঠে একটি মার্কিন সামরিক হেলিকপ্টারের জানালা খুলে পড়েছে। বুধবার জাপানের দক্ষিণের এই দ্বীপটিতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।এ ঘটনায় ১০ বছর বয়সী এক জাপানি শিশু সামান্য আহত হয়েছে।
ওকিনাওয়া প্রিফেকচারের কর্মকর্তারা জানিয়েছেন, শিশুটি কীভাবে আঘাত পেয়েছে তার কারণ পরিষ্কার নয়।ইউএস সিএইচ-৫৩ই হেলিকপ্টারটির জানালা খুলে মাঠে পড়ার সময় ওই প্রাথমিক বিদ্যালয়টির প্রায় ৫০টি শিশু খেলছিল।ওই শিশুটি তাদের অন্যতম।
জাপানের মন্ত্রীপরিষদ সচিব ইয়োশিহিদে সুগা বলেছেন, ‘এ ধরণের দুর্ঘটনা কেবল স্কুল সংশ্লিষ্ট লোকজনদেরই নয় বরং ওকিনাওয়ার বাসিন্দাদেরও উদ্বেগে ফেলে এবং যা কখনোই হওয়া উচিৎ নয়।’যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার বিষয়ে ব্যাখ্যা পাওয়ার পর সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন তিনি।
ওকিনাওয়ায় মার্কিন মেরিন সেনাদের বিমান ঘাঁটির পক্ষ থেকে জানানো হয়েছে, হেলিকপ্টারটি দ্রুত ঘাঁটিতে ফিরে এসেছে এবং বিষয়টি অবহিত করেছে।