ঢাকাMonday , 11 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা পুতিনের

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : অঘোষিত এক সফরে সোমবার হঠাৎ সিরিয়ায় গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সে দেশে মোতায়েন রুশ সেনাদের প্রত্যাহারের ঘোষণা দিলেন। তবে এ প্রত্যাহার হবে আংশিক।
রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের এক খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিন সিরিয়ায় রাশিয়ার হেমেইমিম বিমান ঘাঁটিতে পৌঁছান। সেখানে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে পুতিনের বৈঠক হয়। বিবিসি অনলাইনের ব্রেকিং নিউজে এ তথ্য জানানো হয়েছে।
২০১৬ সালের মার্চ মাসে এক ঘোষণায় পুতিন বলেছিলেন, সিরিয়ায় মোতায়েন অধিকাংশ সেনা প্রত্যাহার করার কথা ভাবছেন তিনি। মধ্যপ্রাচ্য ইস্যুতে আলোচনার জন্য রুশ নেতা পুতিন সিরিয়ার পর মিশর ও তুরস্ক সফর করবেন।