ঢাকাFriday , 12 December 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবন রক্ষার দাবিতে মানববন্ধন

Link Copied!

2নিজস্ব প্রতিবেদক : সুন্দরবন রক্ষার স্বার্থে বনের ভেতর দিয়ে তেল-কয়লাসহ বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ, সুন্দরবনে ছড়িয়ে পড়া তেল দ্রুত অপসারণ এবং রাপমালসহ সুন্দরবন ধ্বংসকারী সব প্রকল্প বাতিলের দাবি জানিয়েছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনটি এ দাবি জানায়।
মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরবনের ভেতরে জঙ্গলঘেঁষে চলাচল করছে বড় বড় পণ্যবাহী জাহাজ। এসব জাহাজের সৃষ্ট ঢেউ সুন্দরবনে ভাঙন ধরায়। এছাড়া রাতের বেলা সার্চ লাইটের আলো ও শব্দ নিশাচর প্রাণীর জীবনচক্রের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। সম্প্রতি শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকার ডুবির ঘটনায় সার্বিক পরিবেশ হুমকিতে পড়েছে।
‘রামপালে তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে’ মন্তব্য করে পানি বিশেষজ্ঞ মো. ইনামুল হক বলেন, ‘সুন্দরবন রক্ষার দাবি কোনো রাজনৈতিক দলের বা গোষ্ঠীর নয়। এটা ১৬ কোটি মানুষের প্রাণের দাবি। এতে ব্যর্থ হওয়া মানেই সমগ্র জাতি ব্যর্থ হওয়া। বিদ্যুৎ আমাদের দরকার। তাই বলে যেটা আমাদের জন্য ক্ষতি হবে তার দরকার নেই।’
তিনি বলেন, ‘এই কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হলে বাংলাদেশ পরিবেশ আইন ১৯৯৫ ও সংবিধানের ১৮ (ক) অনুচ্ছেদ সরাসরি সাংঘর্ষিক হবে। এছাড়াও ইউনেস্কোভিত্তিক ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজের অতি নিকটে এরূপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ রামসার কনভেনশনের সরাসরি লঙ্ঘন।’
বিজ্ঞান আন্দোলন মঞ্চের কেন্দ্রীয় সমন্বয়ক প্রকৌশলী ইমরান জাবিব রুমনের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য দেন কেন্দ্রীয় সংগঠক কৃষ্ণ চন্দ্র রায়, মহিলা ফোরামের সাধারণ সম্পাদক শম্পা বসু, হাওড় রক্ষা আন্দোলনের সমন্বয়কারী হাসনাত কাইয়ুম প্রমুখ।