ঢাকাFriday , 8 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অ্যাটর্নি জেনারেলকে প্রাণনাশের হুমকির তদন্তে পুলিশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে প্রাণনাশের হুমকিদাতাদের গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে পুলিশ। ডাকযোগে চিঠিটি কে বা কারা পাঠিয়েছে তা জানতে প্রযুক্তির সাহায্যও নেওয়া হচ্ছে।
শুক্রবার বিকেলে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান বলেন, ‘বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ডাকযোগে অ্যাটর্নি জেনারেলের কাছে একটি চিঠি আসে। এরপরই তার একান্ত সচিব কবীর আহমেদ বাদি হয়ে থানায় জিডি করেছেন। পুলিশের সঙ্গে সরকারের গোয়েন্দা সংস্থার লোকজনও তদন্ত করছেন।’
চিঠিতে অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ করে লেখা হয়, ‘আপনার সময় ঘনিয়ে এসেছে। তৈরি থাকুন। এখন জাহান্নামে যাওয়ার জন্য তৈরি থাকুন।’