ঢাকাFriday , 8 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রমিকের সন্তানের শিক্ষা অধিকার নিশ্চিতের দাবি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : শ্রমিকের সন্তানের শিক্ষা অধিকার ও সহিংসতা মুক্ত জীবন নিশ্চিতের দাবি জানিয়েছে কর্মজীবী নারী নামে একটি সংগঠন। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত নারী শ্রমিক মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনটি।
মানববন্ধনের বক্তারা বলেন, বাংলাদেশে প্রায় ৪০ লাখ নারী শ্রমিক গার্মেন্টস সেক্টরে কাজ করছেন। আর তাদের এ রক্ত পানি করা অবদানেই বাংলাদেশ তার মোট রপ্তানির ৮০ শতাংশ আয় করে।
তারা বলেন, কিন্তু তারা তাদের কর্মজীবনে, ব্যক্তি জীবনে বিশেষ করে পারিবারিক জীবনে নানা নির্যাতন এবং নিপীড়নের শিকার হন। যে নির্যাতনের শিকার শ্রমিকের শিশুরাও হচ্ছে। কারণ সামাজিক যে নিরাপত্তাহীনতার বলয়ে গার্মেন্টস শ্রমিকেরা বাস করে তাদের সন্তানেরাও তার বাইরে নয়।
নারী শ্রমিক ও তাদের কন্যা শিশুসহ সকল সন্তানের শিক্ষার অধিকার নিশ্চিত, সার্বিক নিরাপত্তা ও নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার স্বপক্ষে দাবি তুলে ধরেন বক্তারা।
মানববন্ধনে সংগঠনের নির্বাহী পরিচালক রোকেয়া রফিক, গার্মেন্ট শ্রমিক কর্মচারী লীগের সভাপতি লিমা ফেরদৌস, সমন্বয়ক সুলতানুল আজম, মোর্শেদা জাহান হোসেন, রাজিব আহমেদ, সুলতানা আফরোজ প্রমুখ বক্তব্য রাখেন।