ঢাকাFriday , 12 December 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে তার কাটার অভিযান, ইন্টারনেট বিচ্ছিন্ন

Link Copied!

1
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ফকিরাপুল থেকে শুরু করে বিজয়নগর পানির ট্যাংক হয়ে কাকরাইল রাজমনি সিনেমা হল পর্যন্ত রাস্তার দুপাশের বিদ্যুতের তার ব্যতীত ডিস ও ইন্টারনেটের সব তার কেটে ফেলা শুরু করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কেম্পানি (ডিপিডিসি)।
শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে তারের লাইন বিচ্ছিন্ন করার এ কার্যক্রম শুরু করে ডিপিডিসি।
তবে প্রতিষ্ঠানটি বৃহষ্পতিবার বিকেলে অত্র এলাকায় মাইকিং করে তার কাটার এ ঘোষণা প্রচার করেছিল। কিন্তু মাইকিং করার কয়েক ঘণ্টা পর থেকে লাইন বিচ্ছিন্ন করার এ কার্যক্রম শুরু করায় এতো দ্রুত ওইসব এলাকার ইন্টারনেট ও ক্যাবল অপারেটররা বিকল্প লাইনের ব্যবস্থা করতে পারেনি। এতে চরম বিপাকে পরেছে সংশ্লিষ্ট এলাকার প্রতিষ্ঠানগুলো।
বিজয়নগর মোড়ে সংযোগ বিচ্ছিন্ন করার কাজে নিয়োজিত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ভাড়া না দিয়ে দীর্ঘদিন যাবৎ ডিপিডিসির লাইনের ওপর দিয়ে এসমস্ত এলাকায় ক্যাবল অপারেটর এবং ইন্টারনেটের লাইনের তার দিয়ে রেখেছিল ব্যবসায়ীরা। তাই ডিপিডিসি এসব তার কেটে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।