ঢাকাWednesday , 6 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার ইউনেস্কোর স্বীকৃতি পেল শীতলপাটি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সিলেটের ঐতিহ্যবাহী শীতলপাটিকে বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। এর মাধ্যমে ইউনেস্কোর বিশ্ব নির্বস্তুক সাংস্কৃতিক ঐতিহ্যের (ইনটেনজিবল কালচারাল হেরিটেজ) তালিকায় উঠেছে বাংলাদেশের শীতলপাটির নাম।
বুধবার বিকেলে সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সাংস্কৃতিক ঐতিহ্য) রোকসানা মালেক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজই ইউনেস্কো এই স্বীকৃতি বিষয়ে আমাদের জানিয়েছে। বিষয়টি আমাদের জন্য গর্বের।