ঢাকাWednesday , 6 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলা একাডেমির পাঁচ পুরস্কার ঘোষণা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাংলা একাডেমি পরিচালিত পাঁচটি পুরস্কার ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার একাডেমি থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ বছর সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার-২০১৭ পেয়েছেন ভাষাসংগ্রামী ও প্রাবন্ধিক আহমদ রফিক, মযহারুল ইসলাম কবিতা পুরস্কার-২০১৭-এ ভূষিত হয়েছেন কবি রুবী রহমান, সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার-২০১৭ অর্জন করেছেন অধ্যাপক সাইফুদ্দীন চৌধুরী ও অধ্যাপক শফিউল আলম, মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার-২০১৭ লাভ করেছেন অধ্যাপক আলী আসগর এবং উদ্ভিদস্বভাব-১ম ও ২য় খ-বইয়ের জন্য জায়েদ ফরিদ অর্জন করেছেন হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার-১৪২৪।
আগামী ৩০ ডিসেম্বর, শনিবার একাডেমির সাধারণ পরিষদের ৪০তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে এসব পুরস্কার প্রদান করা হবে।