ঢাকাTuesday , 5 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গা নয়, মিয়ানমারের বৌদ্ধ শরণার্থীদের আশ্রয় দিতে চায় ভারত

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : সংহিসতা থেকে বাঁচতে মিয়ানমার থেকে পালিয়ে আসা শরণার্থীদের আশ্রয় দেওয়ার ব্যাপারে নিজেদের নীতি লঙ্ঘন করলো ভারত। রোহিঙ্গাদের বাদ দিয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা ১ হাজার ৩০০ এর বেশি বৌদ্ধ শরণার্থীকে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মিজোরামে আশ্রয় দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।
মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, মিয়ানমারের কাচিন প্রদেশে সেনাবাহিনীর সঙ্গে বৌদ্ধ বিদ্রোহীদের সংঘর্ষের কারণে অনেক বৌদ্ধ ধর্মাবলম্বী পালিয়ে ভারতের মিজোরামে আশ্রয় নিয়েছে। ১ হাজার ৩০০ এর বেশি এসব শরণার্থীকে আশ্রয় দিতে কেন্দ্রীয় সরকার মিজোরামের প্রশাসনকে নির্দেশ দিয়েছে।
মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নিপীড়ন থেকে বাঁচতে ভারতে পালিয়ে আসা রোহিঙ্গাদের চিহ্নিত করে তাদের ফেরত পাঠানোর জন্য গত আগস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবক’টি রাজ্য সরকারকে চিঠি দিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে রোহিঙ্গাদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করা হয়৷ কেন্দ্রীয় সরকারের দাবি, রোহিঙ্গারা ভারতের সংবিধানের ৩২ অনুচ্ছেদের উল্লেখ করে যে আবেদন করেছে, তা শুনানিযোগ্য নয়। কারণ, ৩২ অনুচ্ছেদ দেশের নাগরিকদের জন্য; অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য নয়৷