ঢাকাTuesday , 5 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উত্তর কোরিয়ায় জাতিসংঘের কর্মকর্তার বিরল সফর

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ছয় বছরের মধ্যে প্রথমবারের মত জাতিসংঘের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন। জাতিসংঘের রাজনীতি বিষয়ক প্রধান জেফরি ফেল্টম্যানের মঙ্গলবার পিয়ংইয়ং পৌঁছানোর কথা।
‘নীতিনির্ধারণী’ আলোচনার জন্য সেপ্টেম্বরে জাতিসংঘের কর্মকর্তাদের সফরের আমন্ত্রণ জানায় উত্তর কোরিয়া । তবে গত সপ্তাহে উত্তর কোরিয়া নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর এই সফরসূচি নিশ্চিত করা হয়।
উত্তর কোরিয়ার দাবি, এবার তারা এ যাবত কালের সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। নতুন এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম।ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে পিয়ংইয়ংয়ে বিরল সফরে যাচ্ছেন জাতিসংঘ কর্মকর্তা।
সাবেক কূটনীতিক ও জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ র‌্যাংকধারী কর্মকর্তা ফেল্টম্যান শুক্রবার পর্যন্ত পিয়ংইয়ং থাকবেন।
জাতিসংঘের এক মুখপাত্র জানিয়েছেন, সফরে ফেল্টম্যান উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হোসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তবে, দেশটির নেতা কিম জং-উনের সঙ্গে তার সাক্ষাত হবে না।
বিবিসি সংবাদদাতা পল অ্যাডামস জানিয়েছেন, অর্থবহ কোন কূটনৈতিক চ্যানেল না থাকায়, এখন কোরিয়া সংকট নিরসনে আলোচনায় বসার যেকোন সুযোগ কাজে লাগাতে চায় জাতিসংঘ। এর আগে সর্বশেষ ২০১১ সালের অক্টোবরে জাতিসংঘের কর্মকর্তা ভ্যালেরি অ্যামোস উত্তর কোরিয়ায় গিয়েছিলেন।